বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট মালয়েশিয়ায় কোনো ইসরাইলিকে পাওয়া গেলেই বহিষ্কার: আনোয়ার ইব্রাহিম ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ মার্কিন হামলায় ইরানে ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত ফার্মের মুরগি পার্টি নামে ফেসবুক পেজ, দেওয়া হচ্ছে নানান বার্তা একটি বিশেষ দেশকে সুবিধা দিতে স্বৈরাচার শিক্ষা ও চিকিৎসা ধ্বংস করেছিল: সংসদে প্রধানমন্ত্রী এই সংসদ যত সুন্দর চলবে, মানুষের হতাশা তত দূর হবে: বিরোধীদলীয় নেতা পবিত্র আখেরি চাহার সোম্বা ১২ আগস্ট ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ জনের মৃত্যু তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত

ভৈরব নদে গোসলে নেমে দুই যুবক নিখোঁজ

মেহেরপুরের মুজিবনগর উপজেলার রসিকপুর গ্রামে ভৈরব নদে গোসল করতে গিয়ে দুই যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২০ অক্টোবর) বিকেলে স্লুইস গেটে স্রোতের পানিতে তারা হারিয়ে যায়।

নিখোঁজ দুজন হচ্ছেন- মেহেরপুর সদর উপজেলার টেংরামারী গ্রামের হান্নান শেখের ছেলে ও পৌর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র তানভির হোসেন (২০) এবং তার চাচাতো ভাই আমদহ গ্রামের অষ্টম শ্রেণির ছাত্র কৌশিক হোসেন (১৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভৈরব নদের রসিকপুর স্লুইস গেটের সামনে প্রায়ই লোকজন গোসল করতে যায়। তানভির ও কৌশিকও গোসল করছিলেন। এক পর্যায়ে কৌশিককে পানিতে ডুবে যেতে দেখে তানভির এগিয়ে যান। এসময় দুজনই স্রোতের টানে হারিয়ে যান।

মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল জানান, স্থানীয়ভাবে তাদের খোঁজা হচ্ছে। তবে জেলার ফায়ার সার্ভিসে ডুবুরি দল না থাকায় খুলনা থেকে ডুবুরি দলের সদস্যদের ডাকা হয়েছে। সন্ধ্যার মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025