মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

শিরোনাম :
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২২, নিশ্চিহ্ন হচ্ছে বহু পরিবার পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবল নিহত কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, দুই দিনে আক্রান্ত ১১৫ জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ:জামায়াত আমির জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, জকসু এজিএসসহ বেশ কয়েকজন আহত বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বেরোবিতে ছাত্রদল ও শিবিরের ধাওয়া-পাল্টাধাওয়া রোহিঙ্গাদের জন্য আরও ২৫.২৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তার চুক্তি ‘আমার মৃত্যু হবে একটা নারীর কারণে’ স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা তেজগাঁও রেলগেটে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধের

ডাঃ শফিকুর রহমান বলেছেন, জনদুর্ভোগ নিরসনের জন্য স্থানীয় নির্বাচনটা দিতে হবে।

চাঁদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, জনদুর্ভোগ নিরসনের জন্য স্থানীয় নির্বাচনটা দিতে হবে। স্থানীয়  নির্বাচন হলেই জনগণের এই দুর্ভোগটা কাটবে। তারপর অবশ্যই জাতীয় নির্বাচনও দিতে হবে। তবে  জাতীয় নির্বাচনের আগে জনগণ চায় কিছু মৌলিক সংস্কার হতে হবে।

 

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুরে হাজীগঞ্জ বিশ্বরোডে জেলা জামায়াত আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ৫ তারিখ একটি গোষ্ঠী খানখান হয়ে ভেঙে পড়েছে। এ রকম অপরাধ যারাই করবে ৫ আগস্ট তাদেরকে জানিয়ে দিচ্ছে, ৫ আগস্ট প্রত্যেক বছর কমপক্ষে একবার আসে। ৫ আগস্টের রাস্তা যারা একবার চিনে ফেলেছে, এই জাতিকে কেউ আর দুশাসন আর দুর্নীতি দিয়ে বাঁচতে পারবেন না।

 

পথসভায় জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাড. মো. মাসুদুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ও জেলা জামায়াত সেক্রেটারি সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. শাহজাহান মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক আমির বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সাত্তার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ সহকারি সেক্রেটারি কামাল উদ্দিন, সাবেক জেলা আমির মাওলানা আবদুর রহিম পাটওয়ারী। পথসভাকে কেন্দ্র করে সকাল থেকে হাজার হাজার নেতাকর্মী জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজীগঞ্জ বাজারে ব্যানার, ফেস্টুন ও মিছিল নিয়ে অংশ নেয়।

এরআগে জামায়াতের আমির লক্ষীপুর জেলা জামায়াত আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025