বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট মালয়েশিয়ায় কোনো ইসরাইলিকে পাওয়া গেলেই বহিষ্কার: আনোয়ার ইব্রাহিম ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ মার্কিন হামলায় ইরানে ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত ফার্মের মুরগি পার্টি নামে ফেসবুক পেজ, দেওয়া হচ্ছে নানান বার্তা একটি বিশেষ দেশকে সুবিধা দিতে স্বৈরাচার শিক্ষা ও চিকিৎসা ধ্বংস করেছিল: সংসদে প্রধানমন্ত্রী এই সংসদ যত সুন্দর চলবে, মানুষের হতাশা তত দূর হবে: বিরোধীদলীয় নেতা পবিত্র আখেরি চাহার সোম্বা ১২ আগস্ট ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ জনের মৃত্যু তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

মেহেরপুর সদর উপজেলার ফতেপুর উত্তরপাড়া মসজিদের সামনে ট্রাকের ধাক্কায় ফারহানা ওয়াহেদা অমি (২৬) নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক ছাত্রী নিহত হয়েছেন।

আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারহানা ওয়াহেদা অমি মেহেরপুর শহরের কাসাড়িপাড়ার আব্দুল ওয়াহেদ চঞ্চলের মেয়ে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে অমি বাবার বাড়ি শহরের কাসাড়িপাড়া থেকে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি রামদাসপুরে যাচ্ছিলেন। পথে ফতেপুর উত্তরপাড়া মসজিদের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক (নম্বর: ঢাকা মেট্রো ট-১৮-৪১৭৫) মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজবাহ উদ্দিন জানান, নিহতের মরদেহ মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনা-সংশ্লিষ্ট ট্রাকটি জব্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025