বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট মালয়েশিয়ায় কোনো ইসরাইলিকে পাওয়া গেলেই বহিষ্কার: আনোয়ার ইব্রাহিম ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ মার্কিন হামলায় ইরানে ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত ফার্মের মুরগি পার্টি নামে ফেসবুক পেজ, দেওয়া হচ্ছে নানান বার্তা একটি বিশেষ দেশকে সুবিধা দিতে স্বৈরাচার শিক্ষা ও চিকিৎসা ধ্বংস করেছিল: সংসদে প্রধানমন্ত্রী এই সংসদ যত সুন্দর চলবে, মানুষের হতাশা তত দূর হবে: বিরোধীদলীয় নেতা পবিত্র আখেরি চাহার সোম্বা ১২ আগস্ট ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ জনের মৃত্যু তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত

চুয়াডাঙ্গায় বিষাক্ত চোলাই মদ পান করে ৬ জনের মৃত্যু

চুয়াডাঙ্গায় বিষাক্ত চোলাই মদ পান করে ৬ জনের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। পুলিশ প্রাথমিক তথ্যে নিহত ৫ ব্যক্তির নাম পরিচয় শনাক্ত করতে পেরেছে।

নিহতরা হলেন- সদর উপজেলার শঙ্করচন্দ্র গ্রামের মৃত সামনের ছেলে  লাল্টু (৪৫), শংকর চন্দ্র মাঝের পাড়া নবীছদ্দিনের ছেলে শহীদ মোল্লা (৫০), শঙ্করচন্দ্র টাওয়ার পাড়ার ছমির উদ্দীন (৫৫), খাজুরা গ্রামের সেলিম (৩৮), পিরোজখালি পূর্ব পাড়ার নবীসদ্দী ওরফে কাশেমের ছেলে  লালটু (৩৮) এবং নফরকান্দী গ্রামের খেদের আলী (৫৫)।

নিহতরা সবাই পেশায় দিন মজুর ও লেবারের কাজ করতো।চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, গত ১০ অক্টোবর তারা ১০/১২ জন ডিঙ্গেদহ এলাকার গোপনস্থানে বিষাক্ত চোলায় মদ পান করে। এতে করে ১১ অক্টোবর পর ৩ জনের মৃত্যু খবর এলাকায় ছড়িয়ে পড়ে। এদিকে, রবিবার রাতে তিনজন ব্যক্তি মদপানে অসুস্থ হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসে ২ জনের মৃত্যু হয়।

এদের মধ্যে ১ জন সদর হাসপাতালে ভর্তি আছে।ওসি আরও জানান, এ ঘটনার সূত্র ধরে পুলিশ মাঠ কাজ করছে তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে, এ ঘটনায এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত ব্যক্তিদের ৪ জনের দাফন হয়েছে।

 দু’জনের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই বাজারে অবৈধভাবে দেশি চোলাই মদ বিক্রি চলছে। প্রশাসনের নজরদারিরএ ব্যাপারে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অ্যালকোহলিক পয়জনিংয়ে তাদের মৃত্যু হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025