রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

শিরোনাম :
পূর্বাচলে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, দুই বন্ধু নিহত আসামে ১১০০ মুসলিম পরিবারের বাড়িঘর ও ১০টি মসজিদ উচ্ছেদ ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি পিএসসি সদস্যদের চায়ের দাওয়াত দিয়ে পদত্যাগে বাধ্য করা হচ্ছে: হামিদুর রহমান আযাদ আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব‍্যমূল্য বৃদ্ধিতে জনগণ অসহায়বোধ করছে:নাহিদ ইসলাম বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সিরাজগঞ্জে আগুনে পুড়ল ৮ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা বোরহানউদ্দিনে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

উচ্চকক্ষেই পিআর চাই, নিম্নকক্ষে নয়: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আমরা শুধুমাত্র উচ্চকক্ষে পিআর চাই, নিম্নকক্ষে চাই না। আমরা মনে করি, উচ্চকক্ষে পিআর পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে। সেখানে যদি এটি সফলতার মুখ দেখে, বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক হয়ে ওঠে এবং দেশ যদি লাভবান হয় তাহলে পরবর্তীতে নিম্নকক্ষ নিয়েও চিন্তা করা যেতে পারে। ‘

মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে চাঁপাইনবাবগঞ্জে এনসিপির জেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এসময় তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে সারজিস আলম বলেন, ‘আমরা বিশ্বাস করি, বর্তমান সময়ে কোনো রাজনৈতিক দলের ২৫ ভাগ ফিক্সড ভোট নেই। প্রায় ৪৮ থেকে ৬৫ ভাগ মানুষ এখনো সিদ্ধান্তহীন, তারা কাকে ভোট দেবে তা নির্ধারণ করেনি। ১৮ থেকে ৪০ বছর বয়সী অনেক ভোটার আগে কখনো স্বাধীনভাবে ভোট দিতে পারেনি।

তিনি আরও বলেন, এই বিশাল ভোটারগোষ্ঠীই আসলে পরিবর্তনের সাক্ষী।

তারা কোনো দল বা প্রতীকে নয় বরং যাদের প্রতি আস্থা পাবে যারা আগামী পাঁচ বছর দেশের দায়িত্ব নিতে সক্ষম, তাদেরকেই ভোট দেবে।তিনি আরও বলেন, যারা অহংকারে ভুগছেন বা ভাবছেন তাদের ভোট নিশ্চিত, ‘তাদের আমরা সচেতন ও সতর্ক করতে চাই। মানুষের কাছে যান, মানুষের জন্য কাজ করুন। মানুষের বিপরীতে যা করছেন, তার ফল আপনি প্রতিদিনই পাচ্ছেন।

আগামী নির্বাচনে এর বাস্তব চিত্র আমরা স্পষ্টভাবে দেখতে পাব। ‘

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025