সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

২৪ আমাদের সব ভয় দূর করে দিয়েছে : সমাজকল্যাণ উপদেষ্টা

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, প্রথাগত জীবন আমাদের কোণঠাসা করে দিচ্ছে, জানি না আমাদের কীসের ভয়, ২৪ এরপর আমাদের ভয় থাকার কথা না, ২৪ আমাদের সব ভয় দূর করে দিয়েছে।

মঙ্গলবার আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, যারা শিকড় (প্রবীণ ব্যক্তি) তাদের ফেলে দিয়ে সমাজ এগোতে পারে না। শিকড় ধরেই আমাদের এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, প্রবীণরা শিশুদের সঙ্গে থাকতে ভালোবাসে তারা শিশুদের সঙ্গে থাকতে চায়। লোকে বলে প্রবীণদের প্রয়োজনীয়তা হারিয়ে যায় সেটা ঠিক না, যারা আমাদের শিকড় তাদের ফেলে দিয়ে সমাজ এগোতে পারে না।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। সভায় সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025