সোমবার, ২৭ Jul ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

রাজধানীতে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর কদমতলীর একটি বাসা থেকে মোছা. জরিনা বেগম (৩২) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৫ অক্টোবর) বিকেলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মোছা. নুসরাত জাহান বলেন, খবর পেয়ে আমরা কদমতলী গ্যাস রোডের একটি বাসা থেকে জরিনা বেগমের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢামেকে পাঠানো হয়।

তিনি আরও বলেন, আমরা ভুক্তভোগীর পরিবারের সদস্যদের কাছে জানতে পেরেছি, পারিবারিক কলহের জেরে স্বামীর ওপর অভিমান করে নিজ রুমে সিলিংফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

জরিনা বেগমের বোন মোছা. আছিয়া জানান, তার বোন জেদি প্রকৃতির ছিলেন। সকালে পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেন। জরিনার স্বামী আব্দুর রহিম ভাঙারি ।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি থানার পাঁচগাঁও গ্রামে। তাদের বাবা মৃত আব্দুর রহিম হাওলাদার। জরিনা কদমতলীতে স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025