মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২২, নিশ্চিহ্ন হচ্ছে বহু পরিবার পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবল নিহত কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, দুই দিনে আক্রান্ত ১১৫ জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ:জামায়াত আমির জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, জকসু এজিএসসহ বেশ কয়েকজন আহত বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বেরোবিতে ছাত্রদল ও শিবিরের ধাওয়া-পাল্টাধাওয়া রোহিঙ্গাদের জন্য আরও ২৫.২৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তার চুক্তি ‘আমার মৃত্যু হবে একটা নারীর কারণে’ স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা তেজগাঁও রেলগেটে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধের

মব সৃষ্টিকারীদের ‍বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

মব সৃষ্টিকারীদের ‍বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ‘মবের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে‌। যারাই এসব করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। ’

সোমবার কোস্টগার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, রোহিঙ্গারা যাতে এনআইডি না পায় সেজন্য ব্যবস্থা নেয়া হবে আর যারা পেয়েছেন তাদেরও বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

কোস্টগার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দেশের সার্বভৌমত্ব, সমুদ্র ও জাতীয় নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ কোস্টগার্ডের প্রতিটি সদস্যকে সততা, দেশপ্রেম, শৃঙ্খলা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে নির্দেশ দেন তিনি।

উপদেষ্টা বলেন, কোস্টগার্ড দেশের অভ্যন্তরীণ নৌপথের নিরাপত্তা নিশ্চিতে মুখ্য ভূমিকা পালন করে যাচ্ছে। এ বাহিনীর আধুনিকায়নে সম্প্রতি আর্মারড বা বুলেট প্রুফ সুবিধা সম্বলিত হাইস্পিড বোট, হেলিকপ্টারসহ রেসকিউ ড্রোন, ৯টি প্যাট্রোল ভেসেল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।

এতে এ বাহিনীর অপারেশনাল সক্ষমতা অতীতের যে কোনো সময়ের তুলনায় বহুগুণে বৃদ্ধি পাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025