রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

শিরোনাম :
পূর্বাচলে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, দুই বন্ধু নিহত আসামে ১১০০ মুসলিম পরিবারের বাড়িঘর ও ১০টি মসজিদ উচ্ছেদ ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি পিএসসি সদস্যদের চায়ের দাওয়াত দিয়ে পদত্যাগে বাধ্য করা হচ্ছে: হামিদুর রহমান আযাদ আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব‍্যমূল্য বৃদ্ধিতে জনগণ অসহায়বোধ করছে:নাহিদ ইসলাম বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সিরাজগঞ্জে আগুনে পুড়ল ৮ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা বোরহানউদ্দিনে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

বিচার ছাড়া আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই : ডা. জাহিদ

গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাসহ অভিযুক্ত প্রত্যেকের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বুধবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। জাহিদ হোসেন বলেন, গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাসহ অভিযুক্ত প্রত্যেকের বিচার করতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

গণহত্যার দায়ে অভিযুক্ত দলটির কার্যক্রম সচল হওয়া বা নির্বাচনে অংশ নেওয়া নিয়ে মোটেও ভীত নয় গণতন্ত্রের পক্ষের শক্তিরা।

ডা. জাহিদ বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত জনগণকে নিতে হবে। গণহত্যা, লুটপাট, নির্যাতন ও সব ধরনের অপকর্মের জন্য পতিত আওয়ামী লীগকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025