রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

শিরোনাম :
পূর্বাচলে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, দুই বন্ধু নিহত আসামে ১১০০ মুসলিম পরিবারের বাড়িঘর ও ১০টি মসজিদ উচ্ছেদ ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি পিএসসি সদস্যদের চায়ের দাওয়াত দিয়ে পদত্যাগে বাধ্য করা হচ্ছে: হামিদুর রহমান আযাদ আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব‍্যমূল্য বৃদ্ধিতে জনগণ অসহায়বোধ করছে:নাহিদ ইসলাম বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সিরাজগঞ্জে আগুনে পুড়ল ৮ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা বোরহানউদ্দিনে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

দেশ-বিদেশী ষড়যন্ত্র তীব্রভাবে ক্রিয়াশীল হচ্ছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশ-বিদেশী ষড়যন্ত্র তীব্রভাবে ক্রিয়াশীল হচ্ছে। ষড়যন্ত্রকারীদের মূল উদ্দেশ্য হচ্ছে জিয়া পরিবার এবং জাতীয়তাবাদী শক্তি। সে কারণে দেশে সাম্প্রদায়িক শান্তি বিনষ্টসহ বিভিন্নস্থানে অরাজকতা পরিস্থিতি সৃষ্টির পায়তারা চলছে। গণতন্ত্রকামী সকল রাজনৈতিক দল এবং জনগণকে এ বিষয়ে সজাগ থাকতে হবে।

মঙ্গলবার দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) নেতৃবৃন্দ সাক্ষাৎ করতে আসলে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, যারা গণতন্ত্রের প্রতি আস্থাশীল নয় তারা নির্বাচন নিয়ে গড়িমসি করছেন। বিভিন্ন পদ্ধতির নামে নির্বাচন বানচালের অপচেষ্টা করছে। দেশের তরুণ প্রজন্ম দেড়যুগ ভোটাধিকার থেকে বঞ্চিত।

ভোট নিয়ে কোন ষড়যন্ত্র হলে দেশের তরুণ সমাজ তাদের ক্ষমা করবে না।এ্যাব নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের সর্ব্বোচ্চ মেধাবীরাই বুয়েটে ভর্তি হতে পারেন। তাদের অভিজ্ঞতা সংগঠনে লাগাবেন। দেশকে কিভাবে পূর্ণগঠন করা যায়, আপনাদের মতামতকে প্রাধান্য দিবে বিএনপি।

আমি আশাবাদী এ্যাবের এ কমিটি সফলতা বয়ে আনবে।এসময় উপস্থিত ছিলেন এ্যাবের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার শোয়েব হোসেন হাবলু, মিয়া মো. কাইয়ুম, তানভীরুল হাসান তমাল, কেএম আসাদুজ্জামান চুন্নু, গোলাম রহমান রাজীব, তৌহিদুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, হাফিজুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025