বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট মালয়েশিয়ায় কোনো ইসরাইলিকে পাওয়া গেলেই বহিষ্কার: আনোয়ার ইব্রাহিম ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ মার্কিন হামলায় ইরানে ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত ফার্মের মুরগি পার্টি নামে ফেসবুক পেজ, দেওয়া হচ্ছে নানান বার্তা একটি বিশেষ দেশকে সুবিধা দিতে স্বৈরাচার শিক্ষা ও চিকিৎসা ধ্বংস করেছিল: সংসদে প্রধানমন্ত্রী এই সংসদ যত সুন্দর চলবে, মানুষের হতাশা তত দূর হবে: বিরোধীদলীয় নেতা পবিত্র আখেরি চাহার সোম্বা ১২ আগস্ট ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ জনের মৃত্যু তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত

গাইবান্ধায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

গাইবান্ধার সাঘাটায় পুকুরে ডুবে রাহাদ মিয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কচুয়া ইউনিয়নের অন্তপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রাহাদ ওই এলাকার জামিরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির উঠানে খেলছিল রাহাদ।

একপর্যায়ে পরিবারের অজান্তে সে পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন চারপাশে খোঁজ শুরু করেন। পরে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।শিশুটির চাচা শরিফুল ইসলাম বলেন, কয়েক মিনিটের ব্যবধানে আমাদের পরিবার অন্ধকারে ডুবে গেল।

হঠাৎ এ মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না।সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা নথিভুক্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025