সোমবার, ২৭ Jul ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

সেই লোগো সরিয়েছে জামায়াত

শেষ পর্যন্ত সেই লোগো সরিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (২৮ সেপ্টেম্বর) ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পেছনে রাখা দলীয় পতাকা এবং দেওয়ালে লাগানো নতুন একটি লোগো সামনে আসে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী গতকালের লাগানো সেই লোগো সরিয়ে নিয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) জামায়াত আমিরের বসুন্ধরা কার্যালয়ে ভুটানের রাষ্ট্রদূত মিস দাশো কারমা হামু দর্জির সঙ্গে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাতে সেই লোগো আর দেখা যায়নি।

রোববার (২৮ সেপ্টেম্বর) স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমিরের বৈঠকে দলটির নতুন লোগো দেখা যায়, ছবি: সংগৃহীত

যদিও গতকালের লোগোটি ভুলবশত প্রকাশিত হয়েছে বলে জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম।

তিনি জাগো নিউজকে বলেন, লোগো নিয়ে এখনো আলোচনা চলছে। চূড়ান্ত হলে অফিসিয়ালি লোগো প্রকাশ করা হবে।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জোবায়ের বলেন, গতকালেরটা চূড়ান্ত ছিল না। কিছুদিনের মধ্যে নতুন লোগো উন্মোচন হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025