সোমবার, ২৭ Jul ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

টঙ্গীতে অগ্নিকাণ্ডে ফায়ার ফাইটারদের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

গাজীপুরের টঙ্গীতে রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজন ফায়ার ফাইটারসহ চারজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (২৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি শোক ও সমবেদনা জানান।

শোকবার্তায় তিনি বলেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অগ্নিকাণ্ডে জীবন রক্ষার মহৎ দায়িত্ব পালন করতে গিয়ে তিনজন সাহসী ফায়ার ফাইটার তাদের প্রাণ হারিয়েছেন। মহান আল্লাহ তাদের প্রতি রহম করুন, তাদের ক্ষমা করুন এবং জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হিসেবে কবুল করুন।

তিনি নিহতদের স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।

একই সঙ্গে ডা. শফিকুর রহমান জাতির এ সূর্য সন্তানদের রাষ্ট্রীয়ভাবে যথাযথ মর্যাদা দেওয়া এবং তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে উপযুক্ত সহযোগিতা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025