সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টারের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৪ সেপ্টেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হয়। রাতে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে রয়েছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে পৌঁছান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025