মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

আখতার ও জারার ওপর হামলায় প্রশাসনের লোকজন জড়িত: নাহিদ ইসলাম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার ওপর হামলার ঘটনায় প্রশাসনের লোকজন জড়িত বলে অভিযোগ করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আখতার হোসেন এবং তাসনিম জারাকে লক্ষ্য করে হামলা ও ভৎর্সনা করা হয়েছে। এগুলোর সঙ্গে প্রশাসনের লোকজন জড়িত। ভেতর থেকে তথ্য লিক (পাচার) করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়নি বলেই এ রকম ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ বলেন, ‘ক্রমাগত হামলা, ষড়যন্ত্র, অপতৎপরতা চলমান। সরকারের পক্ষ থেকে উপযুক্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যখন উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলা করা হয়েছিল তখন আমরা বলেছিলাম, গণঅভ্যুত্থানের নেতৃত্বকে টার্গেট করা হয়েছে ।

নাহিদ আরও বলেন, ‘আমরা তো যেতে চাইনি। ড. মুহাম্মদ ইউনূসের আহ্বানে আমরা রাজি হয়েছিলাম। তাদের নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করার দায়িত্ব সরকার এবং প্রশাসনের। এটি নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে। এটি (হামলা) কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, ধারাবাহিকভাবে ঘটনাগুলো ঘটাচ্ছে।’ সরকারের পক্ষ থেকে বারবার আওয়ামী লীগের বিচার করার কথা বলা হলেও তা না করায় এ ধরনের হামলার ঘটনা ঘটছে বলেও মন্তব্য করেন নাহিদ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025