সোমবার, ২৭ Jul ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

আখতারের ওপর ডিম নিক্ষেপ সমন্বয়হীনতার কারণেই বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে: হুমায়ুন কবির

দূতাবাস ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সমন্বয়হীনতার জন্যই বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে মনে করেবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

বিমানবন্দরের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, পুরো বিষয়টির জন্য সমন্বয়ের অভাব মনে হয়েছে। দোষটা কিন্তু শুধ দূতাবাসের না। এটার দায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিরও। এটা তাদের মধ্যে সমন্বয়ের অভাব। আমরা আশা করবো সামনে তারা সমন্বয় করে কাজ করবে। জিনিসগুলো লজিস্টিক, এখানে পলিটিক্যাল কিছু না।

তিনি বলেন, যদি আমরা আমাদের দলকে এখানে বলে দিতাম তাহলে এখানে আমাদের দল যেভাবে সুসংগঠিত তাতে এমন ঘটনা তো দূরের কথা তারা কোনো পাত্তাই পেতো না। আমাদের এখানের যে অবস্থা তাতে আওয়ামী লীগ দাঁড়ানোরই সুযোগ পাবে না।

হুমায়ুন কবির বলেন, প্রধান উপদেষ্টার নেতৃত্ব জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আমরা এসেছি। বিএনপি একটু বড় দল, সে হিসাবে আমাদের সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে তাই আমরা অংশ নিয়েছি। এতে ধারণা করাই যায় জাতিগতভাবে আমরা এখন ঐক্যবদ্ধ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025