মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
জামায়াতে ইসলামী তার প্রতিশ্রুতি রেখেছে: হামিদুর রহমান আযাদ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, সুনামি সতর্কতা জারি জ্বালানি পরিস্থিতি এ মুহূর্তে দেশের ‘সবচেয়ে বার্নিং ইস্যু’: সংসদে বিরোধীদলীয় নেতা ইরানের বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়নি : নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় ৮ শিশু নিহত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান অটোরিকশা স্ট্যান্ডে চাঁদাবাজি নিয়ে শ্রমিকদলের দু’পক্ষের সংঘর্ষ নাটোরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু জলঢাকায় বজ্রপাতে ভ্যান চালকের মৃত্যু, আহত ১ পটিয়ায় জমি বিরোধের জেরে আহত ব্যবসায়ীর মৃত্যু

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭৫ ফিলিস্তিনি

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৭৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ৩০৪ জন। নিহতদের মধ্যে পাঁচজন মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারান।

এর ফলে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান যুদ্ধে গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়াল ৬৫ হাজার ২৮৩ জনে।

খবর মিডল ইস্ট আই।মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আজ ক্ষুধায় আরও চারজন মারা গেছেন। এর ফলে একই সময়ে অপুষ্টিজনিত কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪০ জনে, যাদের মধ্যে ১৪৭ জন শিশু।

এছাড়া মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় অনেক মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।

উদ্ধারকর্মীরা সেগুলো উদ্ধার করতে গিয়ে ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন।সূত্র: মিডল ইস্ট আই

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025