বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট মালয়েশিয়ায় কোনো ইসরাইলিকে পাওয়া গেলেই বহিষ্কার: আনোয়ার ইব্রাহিম ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ মার্কিন হামলায় ইরানে ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত ফার্মের মুরগি পার্টি নামে ফেসবুক পেজ, দেওয়া হচ্ছে নানান বার্তা একটি বিশেষ দেশকে সুবিধা দিতে স্বৈরাচার শিক্ষা ও চিকিৎসা ধ্বংস করেছিল: সংসদে প্রধানমন্ত্রী এই সংসদ যত সুন্দর চলবে, মানুষের হতাশা তত দূর হবে: বিরোধীদলীয় নেতা পবিত্র আখেরি চাহার সোম্বা ১২ আগস্ট ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ জনের মৃত্যু তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত

সিলেটে ভূমিকম্প অনুভূত

সিলেট নগরীসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এটি ছিল ৪ মাত্রার ভূমিকম্প। এটি হালকা মানের ভূমিকম্প।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রুবাইয়াত কবির  বলেন, ভূমিকম্প সংঘটিত হওয়ার সময় ১২টা ১৯ মিনিট। এর উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায়। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ১৮৫ কিলোমিটার।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইনও এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, ভূমিকম্পের কারণে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে তড়িঘড়ি করে ঘরবাড়ি ও অফিস থেকে বের হয়ে আসেন। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025