সোমবার, ২৭ Jul ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

প্রবাসীদের ডাকযোগে প্রথমবার ভোটের সুযোগ: যা করতে হবে ভোটারকে

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশীরা দেশের সাধারণ নির্বাচনে ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।
নির্বাচন কমিশন (ইসি) প্রবাসীদের ভোটদান প্রক্রিয়া সহজ করতে ‘পোস্টাল ভোট বিডি’ নামে একটি নতুন আইটি-সাপোর্টেড পদ্ধতি চালু করেছে।

ইসির বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রবাসে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা এখন আউট অফ কান্ট্রি ভোটিং (ওসিভি) মোবাইল অ্যাপে রেজিস্ট্রেশন করে ডাকযোগে ভোট দিতে পারবেন। এজন্য পোস্টাল ভোট বিডি অ্যাপ ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য, এনআইডি ও পাসপোর্ট দিয়ে আবেদন করতে হবে। আবেদন যাচাইয়ের জন্য অ্যাপে ফেস রিকগনিশন ও লাইভনেস টেস্ট সম্পন্ন করা হবে।

রেজিস্ট্রেশন সম্পন্ন হলে নির্ধারিত সময়ে ভোটারের ঠিকানায় ব্যালট পেপার ডাকযোগে পাঠানো হবে। ভোট দেওয়ার পর ব্যালট পেপার পুনরায় ডাকযোগে নির্বাচন কমিশনের নির্ধারিত ঠিকানায় পাঠাতে হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, সময়মতো ব্যালট পেপার পাঠানো ও ভোটের গোপনীয়তা রক্ষার বিষয়টি কঠোরভাবে মেনে চলতে হবে। প্রবাস থেকে ভোট দেওয়ার এ সুযোগ বাংলাদেশের ভোটারদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

অ্যাপ ডাউনলোড ও তথ্য জানার জন্য ইসির ওয়েবসাইটএবং ইসির অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ভিজিট করা যাবে।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ হাইকমিশন যুক্তরাজ্য, লন্ডন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রবাস থেকে প্রথম ভোট-বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচনে প্রবাসী বাংলাদেশীরা ভোট দিতে হলে যা করবেন-এই শিরোনামে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে তার ভেরিফাইড একাউন্টে বাংলাদেশ হাইকমিশন যুক্তরাজ্যের সেই বিজ্ঞপ্তিটি শেয়ার করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025