Editor Panel
- ১৬ সেপ্টেম্বর, ২০২৫ / ১০৭ Time View
রাজধানীর শ্যামলী এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ। এসময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। সেখান থেকে হাতেনাতে ৬ জনকে আটক করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭০ থেকে ৮০ জনের একটি দল ঝটিকা মিছিল বের করেন।
বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক বলেন, সকালে কয়েকজন লোক এক জায়গায় জড়ো হলে পুলিশ তাদের চার্জ করার সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তাদের মধ্য থেকে কয়েকজনকে ধরা হলে আরও কয়েকজন মোটরসাইকেল নিয়ে এসে জয় বাংলা স্লোগান দিতে থাকেন। এসময় পুলিশ হাতেনাতে একটি মোটরসাইকেল ও একটি মোবাইলসহ ৬ জনকে আটক করে।