মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

আ. লীগের প্রেতাত্মারা ফেব্রুয়ারির নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : ফারুক

আওয়ামী লীগের প্রেতাত্মারা ফেব্রুয়ারির নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

তিনি বলেন, শেখ হাসিনা বিগত ১৬ বছরে দেশের ইতিহাস বিকৃত করে দেশবিরোধী অনেক চুক্তি করেছে। বাংলাদেশকে অস্থিতিশীল করতে শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে

সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে দেয়া বক্তব্যে তিনি এমন অভিযোগ করেন।

ফারুক বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে।

ষোল বছর ধরে দেশের মানুষকে কথা বলতে দেওয়া হয়নি।তিনি আরও বলেন, আওয়ামী লীগ আর হিন্দুস্তান এখন একই পথের সাথী। তাই দেশপ্রেমিক সব শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে ভারতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025