মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

নতুন কোনো ফ্যাসিবাদকে শিকড় গাড়তে দেওয়া হবে না: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, আগামীর বাংলাদেশ গড়ে তোলার জন্য ২০২৪ সালের জুলাই সনদকে রাষ্ট্রীয়ভাবে আইনি স্বীকৃতি দিতে হবে এবং সেই ভিত্তিতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কঠোর নিরাপত্তার মধ্যে গোপালগঞ্জ পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে জেলা খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, দেশে এখনো নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। নির্বাচন ঘনিয়ে এলেও লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি হয়নি।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করে এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে সব অংশীজন নির্বাচনে অংশ নিতে পারে।জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে মামুনুল হক বলেন, জুলাই বিপ্লবের সহস্রাধিক ছাত্র-জনতার রক্তের বিনিময়ে বাংলার মানুষ দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পেয়েছে। এটিকে পূর্ণাঙ্গ রূপ দেওয়াই আমাদের সংগ্রাম।

তিনি সতর্ক করে বলেন, বাংলার মাটি থেকে ফ্যাসিবাদ উৎখাত হয়েছে, নতুন কোনো ফ্যাসিবাদকে এখানে শিকড় গাড়তে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের রক্তদানকারী শহীদদের আত্মত্যাগের এত অল্প সময়ে অংশীজনদের মধ্যে বিভক্তি ও বিরোধ মানুষের কাম্য নয়। জুলাই সনদকে আগামীর বাংলাদেশের রোডম্যাপ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।

গণসমাবেশে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ফারুক হাসান নদভী। এতে আরও বক্তব্য দেন দলের মহাসচিব জালালুদ্দীন আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন ও মুফতি শরাফত হুসাইন, যুগ্ম মহাসচিব শরীফ সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান হেলাল, কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওলানা রুহুল আমীন খান এবং গোপালগঞ্জ জেলা জামায়াতে ইসলামী আমীর এমএম রেজাউল করিম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025