মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

নিহত সাংবাদিক শিবলীর পরিবারের পাশে সাদিক-ফরহাদ, ২ লাখ টাকা অনুদান

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম ও জিএস এসএম ফরহাদ চ্যানেল এস টেলিভিশনের নিহত সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর পরিবারের সঙ্গে দেখা করেছেন।

গত ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের দিন সংবাদ সংগ্রহ করতে গিয়ে মৃত্যুবরণ করেন চ্যানেল এস টেলিভিশনের সাংবাদিক তরিকুল ইসলাম শিবলী। মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী, চার বছর বয়সী ছেলে আয়াত ও দেড় বছরের মেয়ে আজমীনকে।শুক্রবার (১২ সেপ্টেম্বর) তার পরিবারের সঙ্গে দেখা করার তথ্য জানিয়ে ডাকসুর জিএস ফরহাদ তার ফেসবুক পোস্টে লেখেন, ‘চার বছরের ছোট্ট আয়াত আমাকে বলেছে— আমার বাবাকে আল্লাহ নিয়ে গেছেন এবং সুন্দর জায়গায় রেখেছেন। যেহেতু বাবা আসবেন না, তাই আমি মা ও ছোট বোন আজমীনের খোঁজখবর রাখবো, আদর করবো। অবুঝ শিশুর মুখে এমন ভারি কথা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে।’তিনি জানান, পরিবারের সঙ্গে প্রাথমিক সাক্ষাতে নিহত সাংবাদিকের দুই সন্তানের খরচের জন্য ছাত্রশিবিরের পক্ষ থেকে আপাতত দুই লাখ টাকা দেওয়া হয়েছে। পাশাপাশি সবসময় শিবলী পরিবারের পাশে থাকার অঙ্গীকারও করেছেন তিনি।ফরহাদ বলেন, ‘বাবা হারানো ছোট্ট শিশুদের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025