সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে উপ-নির্বাচনে সেনা চায় জামায়াত রাতে সুরা মুলক তিলাওয়াতের ফজিলত শেখ হাসিনার তিন সংসদকে বিএনপি সরকার অবৈধ ঘোষণা করেনি: নাহিদ ইসলাম বাংলাদেশ থেকে সৌদি আরবের দাম্মাম ও রিয়াদগামী ১৪৬টি ফ্লাইট স্থগিত বিদেশি সেনামুক্ত মধ্যপ্রাচ্য চায় তেহরান: আরাঘচি বর্ণাঢ্য আয়োজনে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত সৌদি আরবে ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথি রংপুরে ব্যাটারিচালিত রিক্সা চুরির অভিযোগে দুজনকে পিটিয়ে হত্যা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ প্রাণহানি

নুরকে দেখতে হাসপাতালে জামায়াত নেতা মুজিবুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি মুজিবুর রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন।

নুরের খোঁজ নিতে তিনি মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টা দিকে ঢামেক হাসপাতালের পুরাতন ভবনের ভিভিআইপি ১ নম্বর কেবিনে যান।

পরে মুজিবুর রহমান সাংবাদিকদের বলেন, নুরের ওপর যে হামলা হয়েছে তার নিন্দার ভাষা আমাদের জানা নেই। তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দীর্ঘদিন ভূমিকা রেখেছেন এবং বর্তমানেও রাখছেন। তাকে যেভাবে আহত করা হয়েছে সেটা নিন্দনীয়।

তিনি বলেন, দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে। সবাইকে সচেতনভাবে দায়িত্ব পালন করতে হবে। সংহতি বজায় রেখে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারি ।

জামায়াতের এ নেতা আরও বলেন, নির্বাচিত সরকারের মাধ্যমে যেন দেশ পরিচালিত হয় এটি নিশ্চিত করার জন্য আমাদের সম্মিলিতভাবে চেষ্টা করা দরকার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025