বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

শিরোনাম :
ডিএমপি কমিশনারের দায়িত্বে সরওয়ার গণভোটের প্রাথমিক ফলাফলে বড় পরিবর্তন, ইসির সংশোধনী প্রকাশ সরকার দেশকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের দাবি জামায়াত আমিরের দলীয় নয়, যোগ্য ব্যক্তির সরকারি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ চান জামায়াত আমির ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ:জামায়াত আমির তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী বাদশা মেহেরপুরে হাসপাতাল পরিষ্কার অভিযানে তাজউদ্দিন খাঁন এমপি দেশে ফের ভূমিকম্প অনুভূত পিলখানা হত্যাকাণ্ড ইতিহাসে নজিরবিহীন ও কলঙ্কজনক: সেনাপ্রধান

আফগানিস্তানে ভূমিকম্প -হুহু করে বাড়ছে মৃতের সংখ্যা, প্রাণহানি ৮০০ ছাড়ালো

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা আরও বেড়েছে। তালেবান সরকারের মুখপাত্র মৌলভী জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, সর্বশেষ হিসাব অনুযায়ী কুনার ও নানগারহার প্রদেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৮০০ জনে।

আহত হয়েছেন প্রায় ২ হাজার ৫০০ মানুষ। সোমবার (১ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, উদ্ধার অভিযান চলমান থাকায় এই সংখ্যা আরও বাড়তে পারে।

রোববার (৩১ আগস্ট) স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে আঘাত হানে ছয় মাত্রার এ ভূকম্পন। এর কেন্দ্রস্থল ছিল জালালাবাদ শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে এবং গভীরতা ছিল মাত্র আট কিলোমিটার। ভূমিকম্পের পর একাধিক আফটারশক অনুভূত হয়, যা আতঙ্ক আরও বাড়িয়ে তোলে।

কুনারের রাজধানী আসাদাবাদে প্রাদেশিক হাসপাতালের প্রধান চিকিৎসক ডা. মুলাদাদ জানিয়েছেন, প্রতি পাঁচ মিনিট পরপর নতুন রোগী আসছে। তার ভাষায়, ‘পুরো হাসপাতাল আহত রোগীতে পূর্ণ হয়ে গেছে, অনেককে মেঝেতে শুইয়ে চিকিৎসা দিতে হচ্ছে।’

গত কয়েক ঘণ্টায় শুধু এই হাসপাতালে অন্তত ১৮৮ জন আহত আসেন। অন্যদিকে নানগারহারের প্রধান হাসপাতালে অন্তত ২৫০ জন আহতকে ভর্তি করা হয়েছে।

এদিকে, ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক মহল। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, আফগানিস্তানের মানুষের পাশে দাঁড়াতে জাতিসংঘ কোনো প্রয়াসেই কার্পণ্য করবে না। এক বিবৃতিতে তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

সূত্র: আল-জাজিরা
কেএএ/

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025