মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

নুরকে মেরে ফেলার উদ্দেশ্যে হামলা করা হয়েছে: রিজভী

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার নিন্দা জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই বীভৎস হামলা পূর্ব পরিকল্পিত। নুরকে মেরে ফেলার উদ্দেশ্যে এ হামলা করা হয়েছে। তার শরীরে আঘাত গুলো ডানে-বামে লাগলে অনিবার্যভাবে মৃত্যু ছাড়া জীবিত পেতাম না।

রোববার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নুরকে দেখে বেরিয়ে আসার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নুরের ওপর এর আগে ২২ বার হামলা হয়েছে। বগুড়া থেকে শুরু করে তিনি যেখানেই গিয়েছেন, সেখানেই ফ্যাসিবাদী সরকারের হামলার শিকার হয়েছেন। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এর সুষ্ঠু তদন্ত দাবি করছি।

রিজভী অভিযোগ করেন, শুক্রবার নুর সেখানে কোনো সহিংসতা করেননি। এরপরও কার্যালয়ে ঢুকে আক্রমণ করা হয়েছে। ৫ আগস্টের ‌‘পরাজিত শক্তি’ নানাভাবে বিষদাঁত বসানোর চেষ্টা করছে।

জাতীয় পার্টির প্রসঙ্গে রিজভী বলেন, ঘটনাটির সঙ্গে জিএম কাদের জড়িত আছেন কিনা জানি না। যে লোক নির্বাচনের আগে ভারতে গিয়ে ফিরে আসার পর বলেন, তাদের অনুমতি ছাড়া কিছু বলা যাবে না, সেই লোক বাংলাদেশে রাজনীতি করে কীভাবে? এরা গভীর পানির ভিতর থেকে মাথা তুলে উঁকি দিচ্ছে।

গণঅধিকার পরিষদের পক্ষ থেকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবির সঙ্গে বিএনপি একমত কিনা—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রিজভী জানান, এটি দলের সিদ্ধান্তের বিষয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025