বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট মালয়েশিয়ায় কোনো ইসরাইলিকে পাওয়া গেলেই বহিষ্কার: আনোয়ার ইব্রাহিম ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ মার্কিন হামলায় ইরানে ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত ফার্মের মুরগি পার্টি নামে ফেসবুক পেজ, দেওয়া হচ্ছে নানান বার্তা একটি বিশেষ দেশকে সুবিধা দিতে স্বৈরাচার শিক্ষা ও চিকিৎসা ধ্বংস করেছিল: সংসদে প্রধানমন্ত্রী এই সংসদ যত সুন্দর চলবে, মানুষের হতাশা তত দূর হবে: বিরোধীদলীয় নেতা পবিত্র আখেরি চাহার সোম্বা ১২ আগস্ট ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ জনের মৃত্যু তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেফতার ৮

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটজনকে গ্রেফতার করেছে ইরান।

শনিবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এ তথ্য জানিয়েছে।

আইআরজিসির অভিযোগ, গ্রেফতার হওয়া ব্যক্তিরা স্পর্শকাতর স্থাপনার অবস্থান ও জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের সম্পর্কে তথ্য পাচারের চেষ্টা করছিলেন।

আজ ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তাদের বিরুদ্ধে গত জুন মাসে ইসরায়েলের বিমান হামলার সময় এসব তথ্য মোসাদের হাতে পৌঁছে দেওয়ার অভিযোগ আনা হয়েছে।ওই তথ্যের ভিত্তিতে ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের বেশ কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা ও সাধারণ মানুষ নিহত হন। ১৯৮০-এর দশকে ইরান-ইরাক যুদ্ধের পর ইরানে এটি সবচেয়ে বড় হামলা ছিল।আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, গ্রেফতার ব্যক্তিরা মোসাদের কাছ থেকে অনলাইনে বিশেষ প্রশিক্ষণ পেয়েছিলেন। পরিকল্পনা বাস্তবায়নের আগেই ইরানের উত্তর-পূর্বাঞ্চল থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় রকেট লঞ্চার, বোমা, বিস্ফোরক ও ফাঁদ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025