বুধবার, ২৯ Jul ২০২৬, ১২:২২ অপরাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, নিরাপদে নোঙর করেছে বেশিরভাগ ট্রলার

নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। ছোট বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। অধিকাংশ মাছ ধরা ট্রলার খাপড়াভাঙ্গা নদীর দুই তীরে মহিপুর, আলীপুরের আড়ত ঘাটে নিরাপদে নোঙর করেছেন জেলেরা।

এদিকে, উপকূলীয় এলাকায় গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে।

মঙ্গলবার সকাল নয়টা থেকে বুধবার সকাল নয়টা পর্যন্ত জেলার কলাপাড়ায় ৬৫.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এতে জনজীবনে চরম ভোগান্তি নেমে এসেছে। সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে নিম্নআয়ের খেটে খাওয়া শ্রমজীবীরা। দুশ্চিন্তায় পড়েছেন আমন ও মোসুমি সবজি চাষিরা।
স্থানীয়রা জানান, সাগর উত্তাল থাকায় গভীর সমুদ্র থেকে একের পর এক মাছ ধরার ট্রলার ঘাটে এসে নোঙর করছেন জেলেরা। ইলিশ পাওয়ার আশা নিয়ে এসব জেলার গভীর সমুদ্রে গিয়েছিলেন। কিন্তু সাগর উত্তাল। ট্রলার নিয়ে টিকে থাকাই দায়।

তাই তারা জাল তুলে শূন্য হাতে ঘাটে ফিরে আসতে বাধ্য হচ্ছেন।এদিকে, নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো বা দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা দেখছে আবহাওয়া অফিস। তাই পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছধরা ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

মহিপুর মৎস্য আড়ত সমবায় মালিক সমিতির সভাপতি মো. দিদার উদ্দিন আহম্মেদ মাসুম বলেন, সাগর উত্তাল থাকায় বেশিরভাগ মাছধরার ট্রলার নিরাপদে আশ্রয় নিয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025