বুধবার, ২৯ Jul ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

পদোন্নতি পেয়ে সচিব হলেন আনোয়ার হোসেন

পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন আনোয়ার হোসেন। তাকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আনোয়ার হোসেন এর আগে রফতানি উন্নয়ন ব্যুরোতে (ইপিবি) ভাইস চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এদিকে সোমবার (১৮ আগস্ট) আরেক প্রজ্ঞাপনে অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফকে পদোন্নতি দিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

অন্যদিকে পানি সম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মোকাব্বির হোসেন। তিনি এর আগে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্বে ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025