বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট মালয়েশিয়ায় কোনো ইসরাইলিকে পাওয়া গেলেই বহিষ্কার: আনোয়ার ইব্রাহিম ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ মার্কিন হামলায় ইরানে ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত ফার্মের মুরগি পার্টি নামে ফেসবুক পেজ, দেওয়া হচ্ছে নানান বার্তা একটি বিশেষ দেশকে সুবিধা দিতে স্বৈরাচার শিক্ষা ও চিকিৎসা ধ্বংস করেছিল: সংসদে প্রধানমন্ত্রী এই সংসদ যত সুন্দর চলবে, মানুষের হতাশা তত দূর হবে: বিরোধীদলীয় নেতা পবিত্র আখেরি চাহার সোম্বা ১২ আগস্ট ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ জনের মৃত্যু তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত

তুরস্কে ভূমিকম্পে ধসে পড়েছে ১৬টি ভবন, নিহত ১

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বালিকেশির প্রদেশে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১। এতে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন অন্তত ২৯ জন।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানিয়েছেন, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বালিকেশিরের সিনদিরগি শহরে।

সেখানে ৮১ বছর বয়সী এক নারী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা যান।ভূমিকম্পে ওই অঞ্চলের অন্তত ১৬টি ভবন ধসে পড়েছে বলে জানান তিনি। আহতদের অনেকেই দ্রুত চিকিৎসাসেবা পেয়েছেন, তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে ভূকম্পনটি অনুভূত হয়।

ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১১ কিলোমিটার। কম্পন অনুভূত হয়েছে ইস্তানবুলসহ আশপাশের বিভিন্ন শহরে।ঘটনার পর প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এক বিবৃতি দিয়ে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি জানান, উদ্ধার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এক্স (সাবেক টুইটার)–এ দেওয়া পোস্টে প্রেসিডেন্ট লেখেন, আল্লাহ আমাদের দেশকে সব ধরনের দুর্যোগ থেকে রক্ষা করুন।তথ্যসূত্র : বিবিসি ও এপি।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025