বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

বৃষ্টির বাধা উপেক্ষা করেই ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠের অপেক্ষায় মানুষ

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আজ (মঙ্গলবার) অনুষ্ঠিত হচ্ছে ‘৩৬ জুলাই’ উদযাপন অনুষ্ঠান। বেলা সাড়ে ১১টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে ছাত্র-জনতার ঢল নামে। তবে অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ পরই নামে বৃষ্টি, যার ফলে সাময়িকভাবে বিঘ্ন ঘটে আয়োজনের স্বাভাবিক গতিতে।

মঙ্গলবার (৫ আগস্ট) প্রথম দফার বৃষ্টি থেমে যাওয়ার পর কিছুটা স্বস্তি মিললেও বিকেল ৪টার দিকে আবারও শুরু হয় বৃষ্টিপাত। এই থেমে-থেমে আসা বৃষ্টিতে ভিজেই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন হাজারো ছাত্র-জনতা। কেউ ছাতা মেলে দাঁড়িয়ে, কেউ বা গাছের নিচে আশ্রয় নিয়ে, আবার অনেকে সরাসরি ভিজেই উপভোগ করছেন সাংস্কৃতিক পরিবেশনা।

অনুষ্ঠানে উপস্থিত কবির নামের এক দর্শক বলেন, বৃষ্টিতে ভিজলে হয়তো জ্বর আসতে পারে। তবে এই অনুষ্ঠান আমাদের ১৬ কোটি মানুষের দাবি ও চেতনার প্রতীক। আমাদের যে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠের দীর্ঘদিনের দাবি ছিল, তা আজ বাস্তবায়ন হতে যাচ্ছে। এই মুহূর্ত মিস করবো না কিছুতেই।

সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি উপস্থিত জনতা অধীর আগ্রহে অপেক্ষা করছে বিকেলের জন্য, যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস ‘জুলাই সনদ’ পাঠ করবেন। এই সনদে কী থাকবে- তা জানার অপেক্ষায় রয়েছেন হাজার হাজার মানুষ। অনেকেই বলছেন, এটি দেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হতে পারে।

বৃষ্টির বাধা উপেক্ষা করেও যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন, তা স্পষ্টই প্রমাণ করে ‘জুলাই আন্দোলন’ কেবল একটি রাজনৈতিক আবেগ নয়- এটি এখন এক জাতীয় চেতনার অংশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025