বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০২:০১ অপরাহ্ন

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট মালয়েশিয়ায় কোনো ইসরাইলিকে পাওয়া গেলেই বহিষ্কার: আনোয়ার ইব্রাহিম ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ মার্কিন হামলায় ইরানে ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত ফার্মের মুরগি পার্টি নামে ফেসবুক পেজ, দেওয়া হচ্ছে নানান বার্তা একটি বিশেষ দেশকে সুবিধা দিতে স্বৈরাচার শিক্ষা ও চিকিৎসা ধ্বংস করেছিল: সংসদে প্রধানমন্ত্রী এই সংসদ যত সুন্দর চলবে, মানুষের হতাশা তত দূর হবে: বিরোধীদলীয় নেতা পবিত্র আখেরি চাহার সোম্বা ১২ আগস্ট ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ জনের মৃত্যু তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত

রাশিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত, ৪৯ আরোহীর সবাই নিহত

রাশিয়ার পূর্বাঞ্চলে ৪৯ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে উড়োজাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর ইন্টারফ্যাক্স ও তাসসহ দেশটির বেশ কয়েকটি বার্তা সংস্থা কর্তৃপক্ষের বরাতে জানায়, উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে ও এতে থাকা ৪৯ আরোহীর কেউই বেঁচে নেই।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, স্থানীয় জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, সাইবেরিয়াভিত্তিক এয়ারলাইন আঙ্গারা পরিচালিত ‘অ্যান-২৪’ মডেলের উড়োজাহাজটি চীনের সীমান্তবর্তী আমুর অঞ্চলে যাচ্ছিল। তবে যাত্রাপথেই রাডারের বাইরে চলে যায় উড়োজাহাজটি।

বাজে আবহাওয়ার কারণে এমন হয়ে থাকতে পারে বলে মনে করছে কর্তৃপক্ষ। এরপর একটি উদ্ধারকারী হেলিকপ্টার উড়োজাহাজের ধ্বংসাবশেষ দেখতে পায়। এটি সোভিয়েত আমলে বানানো উড়োজাহাজ। বয়স আনুমানিক ৫০ বছর।

উদ্ধারকারী হেলিকপ্টার থেকে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, উড়োজাহাজটি একটি বনের মধ্যে পড়ে আছে।

আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ জানান, উড়োজাহাজটিতে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামে গভর্নর ভাসিলি লেখেন, উড়োজাহাজের সন্ধানে অভিযান চলছে। প্রয়োজনীয় সব বাহিনী ও উপকরণ মোতায়েন করা হয়েছে।

এদিকে জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় বলছে, উড়োজাহাজটিতে আরোহীর সংখ্যা কিছুটা কম, প্রায় ৪০ জনের মতো।

সূত্র: তাস, রয়টার্স

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025