শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

শিরোনাম :
মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৬১ কোটি টাকার অবৈধ জাল ও সরঞ্জাম জব্দ সিরাজদিখানে রেললাইনের পাশে অচেতন অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার উত্তাল সাগর, বৈরী আবহাওয়ার কবলে দুবলার ১০ হাজার জেলে প্রধানমন্ত্রীর জাপান সফর অত্যন্ত ফলপ্রসূ, সম্পর্ক পৌঁছাল নতুন উচ্চতায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু ঠাকুরগাঁও উপ-নির্বাচনে অনিয়মের অভিযোগ জামায়াতের, ইসির পদক্ষেপ দাবি তাহসিফের সঙ্গে কী ঘটেছিল, জাতির সামনে স্পষ্ট করার দাবি নাহিদের মাতারবাড়ি নিয়ে সার্বভৌমত্ব বিসর্জন মেনে নেওয়ার কোনো সুযোগ নেই: জামায়াত আমির গাজীপুরে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ একই পরিবারের পাঁচজন ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, গণনা শুরু

দুপুরে দাফন, রাজশাহীতে প্রস্তুত করা হচ্ছে পাইলট তৌকিরের কবর

ঢাকার উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলামের দাফন হবে রাজশাহীতে। মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকেই প্রস্তুত করা হচ্ছে তার কবর। দুপুরে রাজশাহীতে দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন পাইলট সাগরের চাচা মতিউর রহমান।

তিনি বলেন, গতকাল মৃত্যুর খবর শোনার পর সগরের পরিবারকে ঢাকায় নেওয়া হয়। আজ মঙ্গলবার দুপুরে ঢাকায় প্রথম জানাজা শেষে মরদেহ রাজশাহীতে আনা হবে। এরপর দুপুরে রাজশাহী সপুরা কবরস্থানে তাকে দাফন করা হবে। এর আগে রাজশাহী উপশহর ঈদগাহ মাঠে তার জানাজা হবে।

এদিকে সকাল থেকেই শুরুর হয়েছে পাইলট তৌকিরের কবর প্রস্তুতির কাজ। সকাল ১০টার দিকে নগরীর উপশহর এলাকায় অবস্থিত সপুরা গোরস্থানে গিয়ে দেখা যায় মসজিদের পাশে তার কবর খোঁড়া হচ্ছে।

কবর খননকারীরা বলেন, এটি হবে পাইলটের কবর। সকাল থেকেই আমরা কয়েকজন এটি প্রস্তুতের কাজ শুরু করেছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025