বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট মালয়েশিয়ায় কোনো ইসরাইলিকে পাওয়া গেলেই বহিষ্কার: আনোয়ার ইব্রাহিম ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ মার্কিন হামলায় ইরানে ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত ফার্মের মুরগি পার্টি নামে ফেসবুক পেজ, দেওয়া হচ্ছে নানান বার্তা একটি বিশেষ দেশকে সুবিধা দিতে স্বৈরাচার শিক্ষা ও চিকিৎসা ধ্বংস করেছিল: সংসদে প্রধানমন্ত্রী এই সংসদ যত সুন্দর চলবে, মানুষের হতাশা তত দূর হবে: বিরোধীদলীয় নেতা পবিত্র আখেরি চাহার সোম্বা ১২ আগস্ট ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ জনের মৃত্যু তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত

হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতে ৩০ জন নিহত, রেড অ্যালার্ট জারি

ভারতের হিমাচল প্রদেশে বৃষ্টিপাতের কারণে এখন পর্যন্ত ৩০ জন মারা গেছেন এবং ৩৪ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন ওই প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও রাজস্ব বিভাগের বিশেষ সচিব ডিসি রানা।

রানা বলেন, ১৯ জুন হিমাচল প্রদেশে বর্ষা শুরু হয়। এরপর থেকে টানা বৃষ্টি হচ্ছে। বুধবার মান্ডি অঞ্চলে দশজনের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, ২৯ এবং ৩০ জুন পুরো অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে প্রচুর ক্ষতি হয়েছে। অনেক জায়গায় হঠাৎ ভারী বর্ষণ এবং ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, অনেক জায়গায় রাস্তা বন্ধ হয়ে গেছে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে।

হিমাচল প্রদেশের মান্ডি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে বিয়াস নদী বিপদসীমার ওপর প্রবাহিত হওয়ায় বন্যা দেখা দিয়েছে, তাই ভারতীয় আবহাওয়া বিভাগ আইএমডি রাজ্যে রেড এলার্ট জারি করেছে।

এদিকে ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন দ্বীপ বালির কাছে একটি ফেরি ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ৪৩ জন নিখোঁজ রয়েছেন। ফেরিটিতে মোট ৬৫ জন আরোহী ছিলেন বলে জানিয়েছে দেশটির জাতীয় উদ্ধারকারী  ।

জানা যায়, বুধবার (২ জুলাই) রাতের দিকে পূর্ব জাভার কেতাপাং বন্দর থেকে বালি দ্বীপের গিলিমানুক বন্দরের উদ্দেশ্যে রওয়ানা দেয় ‘কেএমপি তুনু প্রতমা জয়া’ নামের ফেরিটি। প্রায় ৩০ মিনিট পর সেটি সাগরে ডুবে যায়।

সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025