বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ১০:০১ অপরাহ্ন

শিরোনাম :
রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ জনের বেশি মৃত্যুর আশঙ্কা: জাতিসংঘ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু আল্লাহর কসম জীবন দিব কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দিব না: জামায়াত আমির শহীদ জুলাই দিবসে আবু সাঈদের কবরে মানুষের ঢল, ন্যায়বিচারের দাবি রংপুরে জুলাই শহিদ দিবস পালিত, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য নিবেদন টিফিনের ছুটিতে গোসলে নেমে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট

ইরানের কমপক্ষে ১৪ বিজ্ঞানীকে হত্যা করেছে ইসরায়েল

ইসরায়েল ইরানে আক্রমণের সময় কমপক্ষে ১৪ জন ইরানি বিজ্ঞানীকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়ে হত্যা করেছে। এদের মধ্যে রসায়নবিদ, পদার্থবিদ এবং প্রকৌশলীও ছিলেন। অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সির (এপি) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংস্থাটি ফ্রান্সে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত জোশুয়া জারকার উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি রাষ্ট্রদূত দাবি করেছেন যে, এই হত্যাকাণ্ডের ফলে ইসরায়েলি ও মার্কিন বোমা হামলা থেকে রক্ষা পাওয়া পারমাণবিক অবকাঠামো এবং উপকরণ থেকেও ইরানের পক্ষে অস্ত্র তৈরি করা ‌‘প্রায়’ অসম্ভব হয়ে পড়বে।

তিনি বলেন, পুরো টিম না থাকায় মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি বেশ কয়েক বছর পিছিয়ে যাচ্ছে। এপি জানিয়েছে যে, জারকা সোমবার তাদের সঙ্গে এসব বিষয়ে কথা বলেছেন। রাষ্ট্রদূত জোশুয়া জারকার এ ধরনের দাবির পর বিশ্লেষকরা বলছেন, ইরানের আরও বিজ্ঞানী আছেন যারা নিহতদের স্থান নিতে পারেন এবং এই হত্যাকাণ্ড কেবল দেশটির পারমাণবিক কর্মসূচিকে পিছিয়ে দিতে পারে, শেষ করতে পারবে না।

অন্যদিকে মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে আরেক পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ রেজা সেদিঘি সাবেরের মৃত্যুর খবর প্রচারিত হয়েছে। তিনিও ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025