বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ জনের বেশি মৃত্যুর আশঙ্কা: জাতিসংঘ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু আল্লাহর কসম জীবন দিব কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দিব না: জামায়াত আমির শহীদ জুলাই দিবসে আবু সাঈদের কবরে মানুষের ঢল, ন্যায়বিচারের দাবি রংপুরে জুলাই শহিদ দিবস পালিত, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য নিবেদন টিফিনের ছুটিতে গোসলে নেমে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট

ইরানের কারাগারে ইসরায়েলি হামলা ‘আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন’: জাতিসংঘ

ইরানের রাজধানী তেহরানের প্রসিদ্ধ এভিন কারাগারে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। গত সোমবারের (২৩ জুন) এই হামলাকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের ‘গুরুতর লঙ্ঘন’ বলে আখ্যা দিয়েছে সংস্থাটি।

জাতিসংঘ মানবাধিকার দপ্তরের মুখপাত্র থামিন আল-খিতান জেনেভায় সাংবাদিকদের বলেন, এভিন কারাগার কোনো সামরিক লক্ষ্যবস্তু নয়। ফলে এতে হামলা করা আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন।

হামলায় কতজন নিহত বা আহত হয়েছেন, সে সম্পর্কে বিস্তারিত না জানালেও ইরানের বিচার বিভাগ জানিয়েছে, হতাহতের ঘটনা ঘটেছে।

ইরানের বিচার বিভাগীয় বার্তা সংস্থা মিজান জানিয়েছে, এভিন কারাগারের বন্দিদের তেহরান প্রদেশের অন্যান্য স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

সূত্র: আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025