বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

শিরোনাম :
৯ নভেম্বর প্রথম সংসদ অধিবেশন ডাকলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল মুগদার বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নাটোরে ব্যবসায়ীকে কুপিয়ে পাট লুট করল দুর্বৃত্তরা এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইন অনুযায়ী ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট ছেলের মৃত্যুর ৪ ঘণ্টা পর মারা গেলেন মা, পাশাপাশি দাফন দেশে টাকা ইনকাম করে চিকিৎসা নেন বিদেশে, লজ্জা লাগে না?: মন্ত্রী-আমলাদের ফুয়াদ

খামেনির ঘনিষ্ঠ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

ইরানের অভিজাত রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)- এর খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের প্রধান আলী সাদমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এক বিবৃতিতে জানানো হয়েছে যে, তেহরানে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে। খবর আল জাজিরার।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে সাদমানিকে ইরানের ‌‘সবচেয়ে শীর্ষ সামরিক কমান্ডার’ এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ‘অন্যতম ঘনিষ্ঠ ব্যক্তি’ বলে উল্লেখ করেছে।

তবে আলী সাদমানির নিহত হওয়ার বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি। গত শুক্রবার খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের তৎকালীন প্রধান গোলাম আলী রাশিদকে হত্যা করার পর সাদমানিকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল।

এদিকে তেহরানে ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)-এর প্রধান কার্যালয় ভবনে ইসরায়েলি হামলায় প্রতিষ্ঠানটির এক নিউজ এডিটর ও আরেকজন কর্মী নিহত হয়েছেন। ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য নিশ্চিত করেছে।

সোমবার অর্থাৎ হামলার দিন দেশটির গণমাধ্যম জানিয়েছিল যে, ওই হামলায় একজন কর্মী নিহত হয়েছেন। তবে আজ এক নিউজ এডিটরের মৃত্যুতে সংখ্যা বেড়ে দুইজন হলো।

গতকাল ওই ভবনের ইসরায়েলি হামলার ফুটেজে দেখা গিয়েছিল যে, আইআরআইবির ভবনে বিস্ফোরণ হওয়ার সাথে সাথে স্টুডিওর আলো নিভে যায় এবং কর্মরতদের মাথার ওপর ছাদ থেকে ধ্বংসাবশেষ ভেঙ্গে পড়ে। কয়েক মুহূর্ত পরেই সম্প্রচার বন্ধ হয়ে যায়। ফের সম্প্রচার চালু হতে এক ঘণ্টা লেগে গিয়েছিল।

ইসরায়েলি হামলার পর ইরানের আইআরআইবির জ্যেষ্ঠ কর্মকর্তা হাসান আবেদিন বলেন, ইরানি জাতির শত্রু ইহুদিবাদী সরকার, কয়েক মিনিট আগে ইসলামিক রিপাবলিক অব ইরান নিউজ নেটওয়ার্কের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করেছে।

টিটিএন

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025