শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
ঠাকুরগাঁও উপ-নির্বাচনে অনিয়মের অভিযোগ জামায়াতের, ইসির পদক্ষেপ দাবি তাহসিফের সঙ্গে কী ঘটেছিল, জাতির সামনে স্পষ্ট করার দাবি নাহিদের মাতারবাড়ি নিয়ে সার্বভৌমত্ব বিসর্জন মেনে নেওয়ার কোনো সুযোগ নেই: জামায়াত আমির গাজীপুরে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ একই পরিবারের পাঁচজন ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, গণনা শুরু প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা, ২ অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আজ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত বিরোধীদলকে বাদ দিয়ে সংবিধান সংশোধনের চেষ্টা ফ্যাসিবাদের লক্ষণ: দিলারা চৌধুরী উপ-নির্বাচনে ইসির পরীক্ষা হবে, ব্যর্থ হলে আন্দোলন: ১১ দলীয় ঐক্য

জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি বিএনপি নেতা বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুকে রাজধানীর মহাখালীতে অবস্থিত জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) সকাল ৭টায় তাকে অ্যাম্বুলেন্সে কুমিল্লা থেকে ঢাকায় আনা হয়। এরপর বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিএনপি ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু গ্রামের বাড়ি থেকে আসার পথে রাস্তায় বমি হয়েছে, ব্লাড প্রেশার বৃদ্ধি পেয়েছিল। গতকাল রাতে তাকে কুমিল্লার মুন হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, বুলুর পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে দোয়া চাওয়া হয়েছে।

রোববার (৬ এপ্রিল) রাত ৮টায় নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেন বরকত উল্লাহ বুলু। কুমিল্লার লাকসাম উপজেলা পার হওয়ার পর হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত ৯টার দিকে তাকে দ্রুত কুমিল্লা নগরীর মুন হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়

এদিকে আজ সকালে বরকত উল্লাহ বুলুর স্ত্রী শামীমা বরকত জানান, তার স্বামীর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। ডাক্তারদের সঙ্গে কথা বলে তাকে অ্যাম্বুলেন্সযোগে সকাল ৭টার দিকে ঢাকায় নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025