সোমবার, ১১ মে ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
তিনি বলেন, বিশ্বব্যাপী অপতথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগের দোসররা।
বুধবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বিএনপির সিনিয়র নেতা বলেন, বাংলাদেশে উগ্রবাদের কোনো উত্থান ঘটেনি। বরং বর্তমানে বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো ছোবল নেই, মানুষ নির্বিগ্নে ধর্মপালন করছে। কথা বলতে পারছে। নির্ভয়ে ঈদ পালন করেছেন, ফ্যাসিবাদের দৌরাত্ম ছিল না।
বিএনপির সিনিয়র নেতা আরও বলেন, আওয়ামী লীগ বসে নেই। কালো টাকা খরচ করছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে। আওয়ামী লীগ অবৈধ টাকা অর্জন করে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে। আওয়ামী লীগ অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড করছে।
তিনি বলেন, শেখ হাসিনার নির্দেশে যেভাবে মুগ্ধ ফাইয়াজদের গুলি করে হত্যা করা হয়েছে সে বিষয়ে তার কোনো বক্তব্যে অনুতপ্ততা নেই। অস্থিরতা তৈরি করতে দেশকে ঘোলাটে করার চেষ্টা করছে বিদেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতারা। প্রশাসনের চারদিকে আওয়ামী লীগের দোসররা বসে আছে। দেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করা জরুরি। সরকারের জবাবদিহিতা থাকা দরকার। নিজের কাজ বাদ দিয়ে কতিপয় উপদেষ্টা বিএনপির বদনাম করছেন, এটা দুরভিসন্ধিমূলক।
তিনি অতিদ্রুত প্রয়োজনীয় সংস্কার সাধন করে নির্বাচন দেয়ার আহ্বান জানান। নির্বাচনী সরকার হচ্ছে বৈধ সরকার। নির্বাচন নিয়ে গড়িমসি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ স্পষ্ট না করলে ধোয়াশা তৈরি হবে। ড. ইউনূসকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান রিজভী আহমেদ।