সোমবার, ১১ মে ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

বিশ্বের মুসলিম সম্প্রদায়ের সমৃদ্ধি কামনা তারেক রহমানের

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে বাংলাদেশসহ সারাবিশ্বের মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২৬ মার্চ) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তারেক রহমান বলেন, লাইলাতুল কদর একটি জ্যোতির্ময় মহিমান্বিত রাত। এ রাতের তাৎপর্য অপরিসীম। মাহে রমজানের এই রাতে নাজিল হয়েছিল পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন। পবিত্র এই গ্রন্থ মানবজাতির জন্য প্রেরিত হয়েছিল আলোর দিশারী হিসেবে। মানুষকে সত্য, ন্যায় ও কল্যাণের পথে পরিচালিত করার আল্লাহর নির্দেশ পবিত্র কোরআনে ঘোষণা করা হয়েছে।তিনি বলেন, মাহে রমজানে ধর্মপ্রাণ মুসলমানরা মাসব্যাপী সিয়াম সাধনায় নিজেদের জীবনকে পুত-পবিত্র এবং সুন্দরতম করে গড়ে তোলার প্রশিক্ষণ নিয়ে শবে কদরের রজনীতে আল্লাহর অনন্ত অসীম রহমতের দ্বারা পূর্ণতা লাভ করে। এই পবিত্র রজনীতে আল্লাহর ইবাদতে মশগুল মোমিন মুসলমানরা নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া ইত্যাদিতে ব্যস্ত থাকবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025