সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

গাজীপুরে ঝুট গোডাউনে আগুন

গাজীপুর মহানগরের কোনাবাড়ি দেওয়ালিয়াবাড়ী এলাকায় ঝুট গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আইয়ুব আলী বলেন, ‘আমরা ৫টা ৫৫ মিনিটে খবর পাই। খবর পেয়ে কোনবাড়ি মডার্ন ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়েছে। এছাড়া সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’

গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মোহাম্মদ সাইদুল আলম চৌধুরী বলেন, ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি পরে জানা যাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025