সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ছড়িয়ে দিতে জাবিতে শিবিরের মিনি ম্যারাথন পাঁচ জেলায় বন্যার শঙ্কা আওয়ামী লীগের নাশকতার মুরোদ আছে বলে মনে হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী আগুন নেভাতে গিয়ে আকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ বিএনপি নেতার ইয়াবা ও গাঁজা সেবনের ভিডিও ভাইরাল স্থানীয় সরকার নির্বাচনে ভোট নিয়ে কারচুপি করলে কঠোর জবাব দেওয়া হবে:সেলিম উদ্দিন পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩ বেনজীরের জামিন বাতিলে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পেলেন বেনজীর আহমেদ জুলাইয়ের রাজনৈতিক সংকট ও বিভাজনের জন্য সরকার দায়ী: নাহিদ ইসলাম

ইনভেস্টমেন্ট সামিটে আমন্ত্রণ পাচ্ছে বিএনপি, জামায়াত ও এনসিপি

আগামী ৭ থেকে ১০ এপ্রিল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে অনুষ্ঠিতব্য ইনভেস্টমেন্ট সামিটে আমন্ত্রণ জানানো হচ্ছে দেশের তিন রাজনৈতিক দল-বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি)।

রোববার (২৩ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী পরিচালক চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এ তথ্য জানান।

তিনি বলেন, বিনিয়োগকারীরা এক-দুই বছরের ভিত্তিতে বিনিয়োগের সিদ্ধান্ত নেন না। ন্যূনতম পাঁচ বছর থেকে ৩০-৪০ বছরের সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়েই বিনিয়োগ করে থাকেন বিনিয়োগকারীরা। তারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক স্থিতিশীলতা, রাজনৈতিক ঐকমত্য ও রাজনৈতিক ধারাবাহিকতার বিষয়গুলো কাজ করবে। এ কারণেই আগামী ৯ ও ১০ এপ্রিল রাজনৈতিক তিনটি দল বিএনপি, জামায়াত ও এনসিপিকে আমন্ত্রণ ও তাদের সঙ্গে বিনিয়োগকারীদের আলোচনার জন্য পৃথক রুম করে দিয়েছি। এ সামিটের মাধ্যমে খ্যাতনামা কোম্পানি বিনিয়োগ করবে বলে আশা করছি।

বিনিয়োগকারীরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করলে দলগুলোও বিনিয়োগকারীদের ইতিবাচক ধারণা দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আসন্ন এ সামিটে ৫০টি দেশের সাড়ে ৫ শতাধিক প্রতিনিধি অংশ নেবেন। এছাড়া দেশের ২০০০ এর বেশি প্রতিনিধি এতে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছেন।আগামী ৯ মার্চ মূল অনুষ্ঠান শুরু হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025