সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ছড়িয়ে দিতে জাবিতে শিবিরের মিনি ম্যারাথন পাঁচ জেলায় বন্যার শঙ্কা আওয়ামী লীগের নাশকতার মুরোদ আছে বলে মনে হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী আগুন নেভাতে গিয়ে আকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ বিএনপি নেতার ইয়াবা ও গাঁজা সেবনের ভিডিও ভাইরাল স্থানীয় সরকার নির্বাচনে ভোট নিয়ে কারচুপি করলে কঠোর জবাব দেওয়া হবে:সেলিম উদ্দিন পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩ বেনজীরের জামিন বাতিলে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পেলেন বেনজীর আহমেদ জুলাইয়ের রাজনৈতিক সংকট ও বিভাজনের জন্য সরকার দায়ী: নাহিদ ইসলাম

ভালো খেলা শুরু করেছেন, সরকারকে দুদু

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, হাসিনার বিচার তিন, চার বা ছয় মাসের মধ্যেই হতে পারতো। কিন্তু বিচারের নামে এখন যা হচ্ছে তাতে মানুষ ভুলতে বসেছে আদৌ বিচার হবে কি না। তরুণরা বলেছে, বিচারের আগে নির্বাচন হবে না। বিচার তো মনে হয় হবে না। তাই বলে কি নির্বাচনও হবে না? ভালো খেলা শুরু করেছেন।

তিনি বলেন, যদি ভালো উদ্যোগী হন তাহলে এক বছরের বিচারকাজ তিন মাসে করতে পারবেন। সেইজন্যে নির্বাচনকে আড়াল করার জন্য যুক্তিতর্ক সামনে আনা ঠিক হবে না। আপনি সাধারণ মানুষের পেটে ভাত না দিতে পারেন; ভোটের অধিকার টা তো দিতে পারেন। শেখ হাসিনা তিন টার্ম মানুষের ভোটের অধিকার দেয়নি। আপনারা তো সেই একই পথে হাঁটছেন। মানুষ এখন ভোটের অধিকার চায়।

শনিবার (২২ মার্চ) জিয়া পরিষদের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে দোয়া ও পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া বাংলাদেশের কৃষিক্ষেত্রে আধুনিকতার স্বাক্ষর রেখেছিলেন। শিল্পক্ষেত্রে এক ধরনের জোয়ার এনেছিলেন। তার হাত ধরে এদেশে গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠা পেয়েছিল। আজ যে রেমিট্যান্সের কথা বলি সেটাও এই মহান নেতার উদ্যোগ। তিনি যেখানে হাত দিয়েছেন সেখানেই সোনা ফলিয়েছেন। ব্যক্তিজীবনের দুর্নীতিবিরোধী যেমন ছিলেন, ঠিক তেমনি সামরিক ব্যক্তিত্ব হওয়ার পরও তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের আধার। তার হাত ধরেই এদেশে দ্বিতীয়বারের মতো গণতন্ত্র এবং স্বাধীনতা প্রতিষ্ঠা পেয়েছিল। সেই নেতাকে আমাদের স্মরণ করতে হবে নিজেদের প্রয়োজনেই।

তিনি আরও বলেন, বাংলাদেশে যদি সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয় তাহলে শহীদ জিয়াকে অনুসরণ করতে হবে।এ সময় উপস্থিত ছিলেন জিয়া পরিষদের মহাসচিব মো. এমতাজ হোসেন, ভাইস চেয়ারম্যান আবদুল লতিফ, সিনিয়র যুগ্ম মহাসচিব আবদুল্লাহিল মাসুদ, ঢাকা মহানগর সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম মহাসচিব রুহুল আলম, শফিকুল হাসান রতন, আকতারুজ্জামান গিয়াস, মনোয়ারুল ইসলাম এনাম, শরীফুজ্জামান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025