সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ছড়িয়ে দিতে জাবিতে শিবিরের মিনি ম্যারাথন পাঁচ জেলায় বন্যার শঙ্কা আওয়ামী লীগের নাশকতার মুরোদ আছে বলে মনে হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী আগুন নেভাতে গিয়ে আকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ বিএনপি নেতার ইয়াবা ও গাঁজা সেবনের ভিডিও ভাইরাল স্থানীয় সরকার নির্বাচনে ভোট নিয়ে কারচুপি করলে কঠোর জবাব দেওয়া হবে:সেলিম উদ্দিন পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩ বেনজীরের জামিন বাতিলে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পেলেন বেনজীর আহমেদ জুলাইয়ের রাজনৈতিক সংকট ও বিভাজনের জন্য সরকার দায়ী: নাহিদ ইসলাম

জাদুঘরের সামনে এনসিপির সমাবেশ শুরু

গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার, তাদের নিবন্ধন বাতিল, রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে সমাবেশ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (২২ মার্চ) বিকেল সাড়ে ৩টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশ শুরু হয়।

সমাবেশে আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা ও আওয়ামী লীগের নেতাদের সম্পদ বাজেয়াপ্তের দাবি জাননো হয়। এনসিপির কেন্দ্রীয় এবং ঢাকা মহানগরীর নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত হয়েছেন।

সমাবেশে দলের যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন বলেন, শেখ হাসিনা যেভাবে পালিয়ে গেছেন, বিশ্বের কোনো দেশের প্রধানমন্ত্রী এভাবে পালিয়ে যাননি। সেনাবাহিনীর একটি অংশ আওয়ামী লীগকে সেফ এক্সিট দিয়েছে।তিনি বলেন, সচিবালয়ের বড় বড় কর্মকর্তা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসায় রেখেছেন, আশ্রয় দিয়েছেন। এখনো খুঁজলে অনেকের বাসায় আওয়ামী লীগের নেতাদের পাওয়া যাবে। আওয়ামী লীগের নেতাদের সম্পদ বাজেয়াপ্ত করে জুলাই অভ্যুত্থানে আহতের মাঝে বণ্টন করতে হবে। যে দল আগামী দিনে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চাইবে, ছাত্র-জনতা তাদের প্রতিহত করবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025