সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

শিরোনাম :
রূপপুরে দুই রুশ নাগরিকের হাতাহাতি, একজনের মৃত্যু সরকারি ভবনগুলোতে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি চলছে, তবে সুস্পষ্ট নির্দেশনা নেই:ইসি সচিব জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ছড়িয়ে দিতে জাবিতে শিবিরের মিনি ম্যারাথন পাঁচ জেলায় বন্যার শঙ্কা আওয়ামী লীগের নাশকতার মুরোদ আছে বলে মনে হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী আগুন নেভাতে গিয়ে আকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ বিএনপি নেতার ইয়াবা ও গাঁজা সেবনের ভিডিও ভাইরাল স্থানীয় সরকার নির্বাচনে ভোট নিয়ে কারচুপি করলে কঠোর জবাব দেওয়া হবে:সেলিম উদ্দিন পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩

ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা জামায়াতের

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে বৃহস্পতিবার (২০ মার্চ) দেশের সব মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।

বুধবার (১৯ মার্চ) দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা দেন।

বিবৃতিতে তিনি বলেন, মানবতার দুশমন ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে ১৮ মার্চ গাজায় ইতিহাসের নিকৃষ্টতম বিমান হামলা চালিয়ে শিশুসহ ৪ শতাধিক লোককে হত্যা করেছে। ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর করার পর থেকেই মানবতার দুশমন ইসরাইল গাজায় একের পর এক বিমান হামলা চালিয়ে আসছে। ১৮ মার্চের হামলাটি ছিল অত্যন্ত নিকৃষ্টতম বড় ধরনের হামলা। এই হামলার মাধ্যমে ইসরাইল যুদ্ধনীতি লঙ্ঘন করেছে এবং নির্মম বর্বরতা চালিয়েছে।তিনি আরও বলেন, ইসরায়েলের এই বর্বরতার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০ মার্চ বৃহস্পতিবার দেশের সব মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025