সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

শিরোনাম :
রূপপুরে দুই রুশ নাগরিকের হাতাহাতি, একজনের মৃত্যু সরকারি ভবনগুলোতে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি চলছে, তবে সুস্পষ্ট নির্দেশনা নেই:ইসি সচিব জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ছড়িয়ে দিতে জাবিতে শিবিরের মিনি ম্যারাথন পাঁচ জেলায় বন্যার শঙ্কা আওয়ামী লীগের নাশকতার মুরোদ আছে বলে মনে হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী আগুন নেভাতে গিয়ে আকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ বিএনপি নেতার ইয়াবা ও গাঁজা সেবনের ভিডিও ভাইরাল স্থানীয় সরকার নির্বাচনে ভোট নিয়ে কারচুপি করলে কঠোর জবাব দেওয়া হবে:সেলিম উদ্দিন পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩

গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জামায়াত আমিরের

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১৯ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে ইসরায়েলের হামলার নিন্দা ও ধিক্কার জানান জামায়াত আমির।ডা. শফিকুর রহমান বলেন, ‘সব রীতিনীতি, আইন-কানুন ন্যূনতম মনুষ্যত্ব বিসর্জন দিয়ে গাজায় যুদ্ধবিরতির মধ্যেও এই পবিত্র রমজান মাসেও গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।’ইসরায়েলি হামলার নিন্দা ও ধিক্কার জানিয়ে জামায়াত আমির বলেন, ‘হে আল্লাহ, আপনি আপনার একান্ত মেহেরবানীতে গাজাবাসীকে, ফিলিস্তিনকে রক্ষা করুন, সাহায্য করুন ও জালিমদের পরাজিত করুন।’আমাদেরকে আমাদের দায়িত্ব পালনের তাওফিক দান করুন। আমীন।’ বলেন জামায়াতের এই শীর্ষ নেতা।গাজায় যুদ্ধবিরতি ভেঙে মঙ্গলবার (১৮ মার্চ) গাজাজুড়ে হামলা চালিয়েছে ইসরায়েল। এর মধ্যে দক্ষিণ গাজার খান ইউনিস, রাফাহ, উত্তরে গাজা সিটি ও দেইর এল-বালাহর মতো কেন্দ্রীয় এলাকা অন্তর্ভুক্ত ছিল। এই হামলায় চার শতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫৬২ জন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025