মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

কড়াইল বস্তিতে অবৈধ সংযোগ বিচ্ছিন্নকালে বিদ্যুৎস্পৃষ্টে কর্মী নিহত

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে বিদ্যুতের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কর্মী নিহত হয়েছেন।

শনিবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির নাম মো. হায়দার হোসেন (৩৫)। তিনি ঝালকাঠির রাজাপুর উপজেলার পূর্ব ফুলহার গ্রামের মো. মহসিন ফরাজীর ছেলে। তিনি রাজধানীর উত্তর বাড্ডায় থাকতেন এবং ডেসকোর ঠিকাদারের বিদ্যুৎকর্মী ছিলেন।

হায়দারকে হাসপাতালে নিয়ে আসা মো. শুক্কুর আলী জানান, তিনি দুপুর আড়াইটার দিকে সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025