বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
ফের সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের এলাকা ছাড়ার নির্দেশ কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও দুজন বিমানের দাম্মামগামী ফ্লাইট চলাচল শুরু, ২৫ অক্টোবর থেকে রিয়াদের ফ্লাইট বৃহস্পতিবার মোংলা বন্দর যাচ্ছেন প্রধানমন্ত্রী তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই পরিবারসহ বান্দারবন যাওয়ার পথে মাইক্রোবাস দুর্ঘটনা, প্রাণ গেল মা-মেয়ের গণভোটে জনগণের রায়কে প্রত্যাখ্যান করার অর্থই জুলাইকে ধারণ না করা: গোলাম পরওয়ার দুই দলের মধ্যে সমঝোতা, সেই দুই দল হলো বিএনপি-আওয়ামী লীগ: সাদিক কায়েম বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শহরে শহরে ‘কারফিউ’ জারি অস্ট্রেলিয়ায় নারী এমপিকে গাড়িচাপা, বিচ্ছিন্ন এক পা

চন্দনাইশে টানা বৃষ্টিতে পানির নিচে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে উপজেলার দোহাজারী অংশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কয়েকটি স্থানে পানি উঠে সড়কটি তলিয়ে গেছে। ফলে যানচলাচল ব্যাহত হচ্ছে এবং চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল থেকে মহাসড়কের বিভিন্ন স্থানে পানি জমে যানবাহন ধীরগতিতে চলাচল করতে দেখা যায়। কোথাও কোথাও ছোট যানবাহন বন্ধ হয়ে যাওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।স্থানীয়রা জানান, টানা বৃষ্টিতে পাশের খাল ও নিম্নাঞ্চলের পানি দ্রুত বৃদ্ধি পেয়ে মহাসড়কে উঠে আসে। এতে সড়কের কয়েকটি অংশ পানির নিচে চলে যায়। জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না। আবার সড়কে অনেককে জাল দিয়ে মাছ ধরতেও দেখা যায়।

সড়কে চলাচলরত যাত্রীদের অভিযোগ, সড়কে পানি থাকায় বাস ও অন্যান্য যানবাহন নির্ধারিত সময়ের তুলনায় অনেক দেরিতে চলাচল করছে। এতে কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থী ও দূরপাল্লার যাত্রীর ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বৃষ্টি অব্যাহত থাকলে জলাবদ্ধতা আরও বাড়তে পারে। একই সঙ্গে নিচু এলাকা এবং পাহাড়ঘেঁষা বসতিতে বসবাসকারীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025