বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
ফের সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের এলাকা ছাড়ার নির্দেশ কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও দুজন বিমানের দাম্মামগামী ফ্লাইট চলাচল শুরু, ২৫ অক্টোবর থেকে রিয়াদের ফ্লাইট বৃহস্পতিবার মোংলা বন্দর যাচ্ছেন প্রধানমন্ত্রী তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই পরিবারসহ বান্দারবন যাওয়ার পথে মাইক্রোবাস দুর্ঘটনা, প্রাণ গেল মা-মেয়ের গণভোটে জনগণের রায়কে প্রত্যাখ্যান করার অর্থই জুলাইকে ধারণ না করা: গোলাম পরওয়ার দুই দলের মধ্যে সমঝোতা, সেই দুই দল হলো বিএনপি-আওয়ামী লীগ: সাদিক কায়েম বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শহরে শহরে ‘কারফিউ’ জারি অস্ট্রেলিয়ায় নারী এমপিকে গাড়িচাপা, বিচ্ছিন্ন এক পা

২০২৫-২৬ অর্থবছরে দেশে রেকর্ড রেমিট্যান্স এলো৩৫ দশমিক ৫৬ বিলিয়ন ডলার

২০২৫-২৬ অর্থবছরে দেশে রেকর্ড ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

বুধবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংক থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সদ্য বিদায়ী জুন মাসজুড়ে দেশে ২ হাজার ৮০৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। এরমধ্যে শুধু ৩০ জুন দেশে ১২০ মিলিয়ন ডলার এসেছে। যেখানে গত বছরের জুন মাসজুড়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৮২৩ মিলিয়ন ডলার।

সবমিলিয়ে জুলাই ২০২৫ থেকে ৩০ জুন, ২০২৬ পর্যন্ত দেশে ৩৫ হাজার ৫৬২ মিলিয়ন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। যেখানে আগের অর্থবছরে (জুলাই ২০২৪-৩০ জুন, ২০২৫) দেশে রেমিট্যান্স এসেছিল ৩০ হাজার ৩২৯ মিলিয়ন ডলার

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025