মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

ফটিকছড়িতে বহুতল ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় একটি বহুতল ভবন থেকে ফারুক (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২০ জুন) দুপুরে উপজেলার বিবিরহাট বাজারের ট্যাক্সি স্টেশন এলাকার একটি ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহত ফারুক উপজেলার নারায়ণহাট ইউনিয়নের বাসিন্দা। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিবিরহাট বাজারের ট্যাক্সি স্টেশন এলাকার একটি পাঁচতলা ভবনের ভেতরে ফারুককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন। পরে তারা পুলিশে খবর দেন।

খবর পেয়ে ফটিকছড়ি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয়দের মধ্যে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

তিনি বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025